ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামী মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া সুমন (৩০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডসহ দশহাজার টাকা অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৫জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম উপওেজলার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূইঁয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন সুমন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত জানান, গত ২০১২সালের ২৬ ফেব্রুয়ারি সকালে চৌদ্দগ্রামের মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া সুমন তারঁ স্ত্রী রোজিনা আক্তার রিয়ার বিয়ে হয় আড়াই বছর পূর্বে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী স্ত্রীর কাছ থেকে স্বর্ণের কানের দুল,চেইনসহ বিভিন্ন জিনিস দাবী করে আসছিল।দেয়ার পরও সুমন সন্তুুষ্ট না হয়ে আরো একলক্ষ টাকা দাবী করে।প্রতিনিয়ত টাকার জন্য রিয়াকে অত্যাচার নির্যাতন করতে থাকে।রোজিনা আক্তার রিয়ার কাছে যৌতুক হিসেবে দাবীকৃত একলক্ষ টাকা না দেয়ায় পরিকল্পিকতভাবে স্ত্রী রিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে।

উক্ত ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন। আদালতে দীর্ঘ শুনানির পর স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক( জেলা ও দায়রা জজ) আদালত আসামি মোয়াজ্জেম হোসেন সুমনের মৃত্যুদণ্ডসহ দশহাজার টাকা অর্থ দন্ডের আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩