ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

গভীর রাতে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় লালমোহনে ভ্রমণকারী ও কাভার্ড ভ্যান আটক

ভোলার লালমোহনে গভীর রাতে, আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দ দূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ড আটক করেছে পুলিশ।

সোমবার ২৩ জানুয়ারি রাত সাড়ে তিনটায় পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। জানাযায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ড ভ্যানযোগে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮ জন কিশোর-যুবকের একটি দল।

রাত সাড়ে তিনটার দিকে লালমোহন মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে কাভার্ড ভ্যানটি আটকে দেন লালমোহন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইয়েদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে কাভার্ড ভ্যানে করে আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

পণ্যবাহি ট্রাকে যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ, তার ওপর স্পিকার বাজিয়ে উন্মাদের মত নাচানাচির ভ্যান ফলে যেকোনও সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার নির্দেশও দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

গভীর রাতে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় লালমোহনে ভ্রমণকারী ও কাভার্ড ভ্যান আটক

আপডেট সময় ০৬:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩