ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ঝিকরগাছায় সিজারের পর পেটে হজ রেখে সেলাই করায় মৃত্যু পথযাত্রী

ঝিকরগাছা  উপজেলার বাঁকড়া ইউনিয়নের, বাঁকড়ায় মারুফ হোসেন পরিচালিত সায়েরা ক্লিনিকে এ ঘটনা ঘটে। পুণরায় অপারেশন করে ওই রোগীর পেট থেকে গজ (মগ) অপসারণ করেন চিকিৎসকরা। ভুক্তভোগী মুসলিমা খাতুন বাঁকড়ার উজ্জলপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

অনুসন্ধানে জানা যায়, সিজারিয়ান সমস্যা নিয়ে গত ১৪ই নভেম্বর স্ত্রীকে নিয়ে বাঁকড়া টু ঝিকরগাছা সড়কে অবস্থিত মারুফ হোসেন পরিচালিত সায়েরা ক্লিনিকে ভর্তি করেন মিজানুর রহমান। ঐ দিনই ডা: নাইমুর রহমান সিজারিয়ানের মাধ্যমে একটি সন্তান প্রসব করান।

মুসলিমা খাতুনের স্বামীর অভিযোগ, সিজারিয়ান অপরেশন কালে ঐ চিকিৎসক ভেতরে একটি গজ রেখে বাইরে থেকে সেলাই করে দেন। কিছুদিন পরে রোগীর ঐ স্থানে ব্যথা হতে থাকে এমনকি ঐ স্থানে পচন ধরতে শুরু করে। পরে সায়েরা ক্লিনিকের কর্মরত চিকিৎসককে জানালে গজ রেখে সেলাই করে দেওয়ার বিষয়টি তিনি অকপটে স্বীকার করেন।

এদিকে ক্লিনিকের পরিচালক মারুফ হাসানও বিষয়টি স্বীকার করে বলেন, অপরেশনের সময় দুটি গজ ছিলো। একটি গজ বের করা হলেও ভুলে অপরটি ভেতরেই রয়ে যায়। এটা হয়তো ভুলে হয়েছে। রোগিরা সমস্যা নিয়ে আমার এখানে আসলেও তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে তিনি জানান। এদিকে উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে এক প্রকার বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। উর্ধতন কতৃপক্ষের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ক্লিনিকটি বন্ধ সহ ক্ষতিপূরণ দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে চিকিৎসক ডা: নাইমুর রহমান মুঠোফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এব্যাপারে যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি জানান, ঘটনাটি খুবই দু:খজনক। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ঝিকরগাছায় সিজারের পর পেটে হজ রেখে সেলাই করায় মৃত্যু পথযাত্রী

আপডেট সময় ১১:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩