ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড ভাঙলেন হালান্ড

উলভসের বিরুদ্ধে ঘরের মাঠে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। এরলিং হালান্ডের হ্যাটট্রিকের সুবাদে উলভসকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিওয়ালার দল। এ নিয়ে প্রিমিয়ার লিগে চতুর্থ হ্যাটট্রিক করে ফেললেন হালান্ড। ভেঙে দিলেন রুদ ভ্যান নেস্তেলরুইয়ের নজির। এই জয়ের পরেও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানেই রইল ম্যাঞ্চেস্টার সিটি।

নরওয়ের ফুটবলার নেস্তেলরুই ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৫ ম্যাচে চারটি হ্যাটট্রিক করেন। হালান্ড মাত্র ১৯ ম্যাচে চারটি হ্যাটট্রিক করে ফেললেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগে তিনটি হ্যাটট্রিক করেছিলেন। তাকে টপকে গেলেন হালান্ড। ছুঁলেন লিভারপুলের মুহাম্মদ সালাহকে। তারও প্রিমিয়ার লিগে চারটে হ্যাটট্রিক।

উলভসের বিরুদ্ধে প্রথমার্ধ থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। প্রথমার্ধের শেষ দিকে গোলও পেয়ে যায় তারা। ৪০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন হালান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় সিটি। সেখান থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। ৫৪ মিনিটের মাথায় তৃতীয় গোল সিটির। সেই সঙ্গে হালান্ডের হ্যাটট্রিক। রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন তিনি।

লিগ টেবিলে সিটি দু’নম্বরেই রয়ে গেল। ২০ ম্যাচে তাদের ৪৫ পয়েন্ট। ১৯ ম্যাচ খেলে আর্সেনালের ৫০ পয়েন্ট। উলভসের ২০ ম্যাচে ১৭ পয়েন্ট। ১৭ নম্বরে রয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের লড়াইয়ে আর্সেনাল এবং সিটির মধ্যে লড়াই চলছে। বাকিরা একটু পিছিয়ে রয়েছে। রবিবার লিডস এবং ব্রেন্টফোর্ডের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড ভাঙলেন হালান্ড

আপডেট সময় ০১:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩