ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

জুড়ীতে অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের কালাছড়া গ্রাম থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ ও পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরিবেশকর্মী খোর্শেদ আলম বন বিভাগের লোকদের নিয়ে এটি উদ্ধার করেন। গোয়ালবাড়ী ইউনিয়নের আহমেদ আল হোসাইন জানান, তার মামা নাজমুল ইসলাম জমিতে গরু বেঁধে রাখার সময় দেখতে পান একটি সাপ।

এসময় সাপটি একটি গর্তে ঢুকে যাচ্ছিল। তিনি সাপটিকে না মেরে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে সাপটিকে নিয়ন্ত্রণে এনে পাথারিয়া বন্যপ্রাণী টিমের সদস্য পরিবেশকর্মী খোর্শেদ আলম খবর দেন। এর পর তিনি বন বিভাগের লোকজনকে নিয়ে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

পরিবেশ কর্মী খোর্শেদ আলম বলেন, অজগর সাপটি ৫ থেকে ৬ কেজি ওজনের হবে। এই এলাকায় এর আগে এমন সাপের বিচরণ দেখা যায়নি। হঠাৎ করে সাপটি লোকালয়ে দেখা যায়। বনবিভাগ জানায়, এটি একটি বিরল প্রজাতির সাপ (বার্মিজ পায়থন) অজগর। পাহাড় থেকে খাদ্যের সন্ধানে বন থেকে বেরিয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বন বিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা ফরেস্টার মোঃ রুমিজজামান হোসেন জানান, স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলম আমাকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক তার সাথে গিয়ে আমরা সাপটি উদ্ধার করে লাঠিটিলা বনের লাঠিছড়ায় অবমুক্ত করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

জুড়ীতে অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত

আপডেট সময় ১০:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩