ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিয়াদের বিভিন্ন এলাকার ঘরবাড়ি কেঁপে উঠেছে বলে জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবে চলমান হামলার মধ্যে বুধবার রিয়াদে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার সৌদি আরবের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের সামরিক, বেসামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে হুথিদের চালানো গত কয়েক সপ্তাহের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

রিয়াদের বাসিন্দারা জানিয়েছেন, বুধবারের বিস্ফোরণের আগে কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি। বিমান হামলার হুমকির সময় সাধারণত যেভাবে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়, এবার তা করা হয়নি।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বিস্ফোরণের শব্দ শোনা অত্যন্ত ভীতিকর।’ এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাঁর বাড়ির সব দরজা একসঙ্গে খুলে যায় এবং মুহূর্তের জন্য আলো নিভে গিয়েছিল।

বিস্ফোরণটি ঠিক কোথায় ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, তাঁরা নগরীর উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি ধোঁয়া উড়তে দেখেছেন।

গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ওই হামলার পর দুই সপ্তাহের জন্য ফ্লাইট চলাচল স্থগিত রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

এর কয়েক মিনিট পর হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে একই অঞ্চলের দিকে ধেয়ে আসা আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল সৌদি জোট।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও খামিস মুশাইত অঞ্চলে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় করেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন এই জোট। গত জুলাইয়ে শত্রুতা নতুন করে শুরু হওয়ার পর থেকে তারা তীব্র হামলার মুখে পড়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনের দীর্ঘস্থায়ী এই গৃহযুদ্ধ ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অনেকটা স্তিমিত ছিল। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর ব্যাপক ভূখণ্ড দখল করে হুথিরা এখন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গ্রীষ্মকাল থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আপডেট সময় ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬