ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর কমান্ডার নিহত

ভারতের জম্মু-কাশ্মিরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কাশ্মিরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার জ্যেষ্ঠ কমান্ডার লতিফ ভাট। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

গত ১১ নভেম্বর কুলগামে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি ছাউনিতে হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই হামলাকারীদের খোঁজে দফায় দফায় তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মির পুলিশ, ভারতীয় সেনাবাহিনী ও সিআরপিএফ। সিসিটিভি ফুটেজ যাচাই করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানতে পারেন, লতিফ এবং কুলগামের স্থানীয় বাসিন্দা ও লস্কর-ই-তৈয়বার সদস্য নিসার দার ওই হামলা চালিয়েছিলেন।

বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ১০ নভেম্বর লস্কর কমান্ডার লতিফ ও নিসার দারকে কুলগামের মীর বাজার, আখরান, হবলিশ ও কিলমের মতো কয়েকটি এলাকায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। এর পরদিন অর্থাৎ ১১ নভেম্বর আখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়।

সিআরপিএফের ওই ছাউনির আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে লতিফ ও নিসারের অবস্থান শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। হামলার পর কোন রাস্তা দিয়ে তারা পালিয়েছিলেন, তা-ও ফুটেজে ধরা পড়ে। এরপর তারা কোথায় গিয়ে আত্মগোপন করেছেন, সেই তথ্য সংগ্রহ করতে শুরু করে নিরাপত্তা বাহিনী।

গোপন সূত্রে খবর পেয়ে গত ১৬ নভেম্বর (সোমবার) কুলগামের লারু এলাকায় লতিফ ও নিসারের খোঁজে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে জম্মু-কাশ্মির পুলিশের এসওজি (স্পেশ্যাল অপারেশনস গ্রুপ) ও সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে নিহত হন নিসার। তবে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ লতিফের খোঁজ তখনও মেলেনি।

একটি সূত্রের দাবি, লারুতে সংঘর্ষের সময় লতিফ সেখানে উপস্থিত ছিলেন এবং গুলিবিদ্ধও হয়েছিলেন। তবে নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে পালাতে সক্ষম হন তিনি।

এরপর গত দুই দিন ধরে লতিফের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে কুলগামে জোরদার অভিযান শুরু করা হয়। অভিযানের মুখে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন লতিফ। একপর্যায়ে জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদের ভেতরে তাঁর অবস্থান নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে ওই মসজিদে প্রবেশ করেছিলেন লতিফ।

লতিফের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর মসজিদটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে জঙ্গলপোরা গ্রাম ও এর আশপাশে জোরদার করা হয় নিরাপত্তা। যাতে কোনোভাবেই লতিফ পালাতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়।

তবে লতিফকে ধরার আগে তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই আহ্বানে সাড়া দেননি।

লতিফ আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদের দিকে এগিয়ে যান। এ সময় লতিফ গুলি চালালে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত হন লস্কর কমান্ডার।

২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তৈয়বায় যোগ দেন লতিফ। এর আগে কুলগামের একটি গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, লতিফই ছিলেন জম্মু-কাশ্মিরে একমাত্র প্রশিক্ষিত স্থানীয় জঙ্গি। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে তাঁর নাম ছিল। তাঁর সন্ধানে পুলিশের পক্ষ থেকে পোস্টারও প্রকাশ করা হয়েছিল।

গত জুলাইয়ে কুলগামে কয়েক দিনের ব্যবধানে পরপর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলাগুলোর নেপথ্যে লতিফের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর কমান্ডার নিহত

আপডেট সময় ০৩:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬