ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জন্মদিনে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট রিয়ার

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধারের বহুদিন কেটে গেছে। তার মৃত্যু নিয়েও রয়ে গিয়েছে নানা রহস্য। এর মধ্যেই গত ২১ জানুয়ারি ছিল এ অভিনেতার জন্মদিন। এদিনে সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সামাজিক মাধ্যমে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের দুটি ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে ইনফিনিটি চিহ্ন দিয়ে লিখেছেন ‘+1’। আর তার এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অসংখ্য তারকা। এমনকি শনিবার মুম্বাইয়ের রাস্তায়ও দেখা মিলেছে রিয়ার। এদিন দুঃস্থ শিশুদের সাহায্য করছেন তিনি। ফেরাননি কাউকেই, সাধ্যমতো পথ শিশুদের টাকা দিয়েছেন।

সুশান্তের জন্মদিনেই আরেক অভিনেত্রী কিয়ারার সঙ্গে পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে কিয়ারাকে বলতে শোনা যায়, সুশান্ত মাত্র দু’ঘণ্টা ঘুমোতেন। এর যুক্তি হিসেবে তিনি বলতেন। মানুষের মস্তিষ্কের ২ ঘণ্টা ঘুমই পর্যাপ্ত। এমনকি যারা আট ঘণ্টা ঘুমোন তাদের মস্তিষ্কও নাকি দু’ঘণ্টাই বিশ্রামের জন্য নেয়।

এদিকে এখনও ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে লড়াই করছেন শ্বেতা সিং কীর্তি। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাপি বার্থ ডে ভাই। যেখানেই আছিস ভাল থাকিস (আমার ধারণা তুই হয়তো কৈলাসে ভগবান শিবের সঙ্গে আছিস)।  কিন্তু কখনও কখনও তো নিচে তাকাতে পারিস। এখানে তুই কী জাদু যে তৈরি করেছিস দেখতে পারিস একবার।  তুই নিজের মতো সোনায় মোড়া মনের আরও অনেক সুশান্তের জন্ম দিয়েছিস।”

পরবর্তীতে সুশান্তের জন্য মাদক জোগাড়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জন্মদিনে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট রিয়ার

আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩