সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

বোলারদের অনবদ্য পারফরম্যান্সের সৌজন্য রাস্তাটা প্রস্তুতই ছিল। এরপর রোহিত শর্মা ও শুভমন গিলের অসাধারণ ফিনিশিং টাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো ভারত। 

প্রথম ওয়ানডের পরই ভারতের বোলিং নিয়ে শুরু হয়েছিল সমালোচনা।  দ্বিতীয় ম্যাচেই তার জবাব দিয়ে দিলেন বোলাররা। ভারতের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারলেন না কিউই ব্যাটাররা।

সেই ম্যাচ জিততে ভারতকে অবশ্য খুব একটা অপেক্ষা করতে হয়নি। রোহিত শর্মার অর্ধ-শতক এবং শুভমন গিলের হাত ধরে ২০ ওভারের মধ্যেই ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ জিততেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করবে দলটি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। রান তাড়া করার ক্ষেত্রেই দলকে পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি।  উইনিং কম্বনেশনই এদিন ধরে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের বোলাররা। হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি ও মোহাম্মদ সিরাজদের দাপটে ১৫ রানের মধ্যেই নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিল ভারত। ওপেনিং জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সামি। এরপর একে একে শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দররাও নিউজিল্যান্ডের ওপর চাপ বাড়াতে থাকেন। সামি একাই তুলে নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট হাতে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন রোহিত ও গিল। ক্যারিয়ারের ৪৮ তম অর্ধশতক করেন রোহিত। ৫১ রানে তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় ভারতের জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশ্য এদিন ১১ রানেই থামেন বিরাট কোহলি। তবে শেষপর্যন্ত ক্রিজে থেকে ভারতকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন গিল। তিনি খেলেন ৪০ রানের ইনিংস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

আপডেট সময় ১২:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩