ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

বাংলাদেশে ওএইচসিএইচআরের প্রথম মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই পক্ষের মধ্যে মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্র, সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

লাউবারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষার বিষয়টি আলোচনায় উঠে আসে।

প্রতিমন্ত্রী বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

এ ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতে জাতিসংঘের বিশেষ কার্যপদ্ধতিবিষয়ক প্রতিনিধিদের (স্পেশাল প্রসিডিউরস ম্যান্ডেট হোল্ডার) সঙ্গে বাংলাদেশের অব্যাহত যোগাযোগ ও সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির।

এ ছাড়া মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ারের বাংলাদেশে আসন্ন সফর নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ওএইচসিএইচআর মিশনের কর্মসূচি ও কার্যক্রম বাংলাদেশের সরকারের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনার অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে লাউবারকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন। মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং এ-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় ওএইচসিএইচআরের পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তিনি।

একই সঙ্গে দায়িত্ব পালনকালে তাঁর অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

লাউবার বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মধ্যে ২০২৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে এই মিশন প্রতিষ্ঠা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলাদেশে ওএইচসিএইচআরের প্রথম মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

আপডেট সময় ০৩:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬