সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

যশোরে ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামে জমির ক্ষেত থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

যশোর ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামে জমির ক্ষেত থেকে আয়না খাতুন নামের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে ।

শনিবার সকালে উপজেলার কিত্তিপুর মজ্জেল হোসেনের ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়। আয়না খাতুন ঝিকরগাছা কালী মন্দির এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী ও মৃত মসলেম আলীর মেয়ে। স্হানীয়রা জানায় আয়না খাতুন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই বাড়ির পাশে পাগল বেশে ঘুরে বেড়াতেন।

শুক্রবার রাত নয়টার দিকে আয়না খাতুনকে কালীমন্দিরের পাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরের দিন সকালে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। এদিকে, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে তিনি হাটছিলেন এমন সময় ওই ক্ষেতে পড়ে যান। প্রচন্ড শীতে স্টোক জনিতকারণে তার মৃত্যু হতে পারে। তবে, এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্টের উপর বিস্তারিত বলা যাবে বলে ওসি সুমন ভক্ত জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যশোরে ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামে জমির ক্ষেত থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় ১১:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩