সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

মঠবাড়িয়ায় জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পেটের ভূরি বের হয়ে গেছে এছাড়া তার শরীরে‌ একাধিক কোপের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তুষখালী-মঠবাড়িয়া সড়কের ফরাজি বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে শফিকুল ইসলাম তুষখালী থেকে,মটর সাইকেলে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছিলেন।

পথে মাঝেরপুল ফরাজি বাড়ির সংলগ্ন সড়কে পিছন থেকে একটি মাহেন্দ্র গাড়ি এসে ধাক্কা মেরে শফিকুল কে ফেলে দিয়ে গাড়ি থেকে বের হয়ে এলোপাতারি কুপিয়ে তার বাম পা বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। আশা করছি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পারব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

মঠবাড়িয়ায় জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২