গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকদের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীত বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চৌক্কার খালসংলগ্ন খোলা মাঠে এই বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বাউল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মো. আবুল হোসেন প্রধান।
আলোচনা সভা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্যসচিব, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম প্রধান। বিশিষ্ট ব্যবসায়ী ও শাহরিয়া ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আঃ সাত্তার মিয়ার সভাপতিত্বে, শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সমবায় ঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক আজিজুল শেখ, পৌর ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম ও ওলামা দলের সহসভাপতি দুলাল মৃধা। বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউলশিল্পীবৃন্দ।
উক্ত বাউল সন্ধ্যায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীসহ অসংখ্য জনসাধারণের উপস্থিতি ছিল।
কবির আকন্দ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 




















