ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের নতুনবাজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ পিডিবি কর্মকর্তা সানাউল্লাহর বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেন ঘিরে আবারও আলোচনায় চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিমুল সিন্ডিকেটের কবজায়, ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ৬ জন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৩৬, ১০৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা গড়গড়িয়া মাস্টারবাড়িতে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে প্রতিমন্ত্রী হাবিবের নতুন বার্তা, পরিচ্ছন্নতায় নামার আহ্বান বিমানের তেল চুরির মহোৎসব, নেপথ্যে ২১ বছর গেড়ে বসা ম্যানেজার সাদেক ও ডিজিএম মজিবুর কুঁজিপুর হাট-মাঝগ্রাম সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন, ফুলেল শুভেচ্ছায় বরণ এমপি পুতুলকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হানের বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষের অভিযোগ

ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে প্রতিমন্ত্রী হাবিবের নতুন বার্তা, পরিচ্ছন্নতায় নামার আহ্বান

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার, তাই তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নতুন বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে দিন-রাত চেষ্টা করছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিবারের কোনো সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ এ বিষয়ে সচেতন হয়। কিন্তু ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকে গুরুত্ব দেন না।

তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া তার চেয়ে কঠিন। তাই নিজেদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সচেতন হওয়া প্রয়োজন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, একসময় হাসপাতালটি মূলত এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে সারা দেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসুবিধা বাড়ার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এই এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর নির্ভরশীল। এখানে চিকিৎসা নিতে ব্যর্থ হলে তাঁদের বিকল্প কোনো জায়গা থাকে না। তাই হাসপাতালটি যেন এলাকার মানুষকে সর্বোচ্চ সেবা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করতে ড্যাবের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। হাসপাতালটির সুনাম ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

সরকারি দায়িত্ব পালনের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে শুধু তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সচেতনতার বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। জনগণকে সেবা দিতে সরকার বাধ্য। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে সরকার তাকে ছাড় দেবে না। তাঁরাও দায়িত্ব পালনে অবহেলাকারীদের ছাড় দেবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের নতুনবাজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ পিডিবি কর্মকর্তা সানাউল্লাহর বিরুদ্ধে

ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে প্রতিমন্ত্রী হাবিবের নতুন বার্তা, পরিচ্ছন্নতায় নামার আহ্বান

আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬