সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার চার প্রবাসীর মরদেহ গ্রহণ করেছেন স্বজনরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ নিয়ে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
শনিবার (৩১ অক্টোবর) বিমানবন্দর থেকে মরদেহগুলো গ্রহণ করেন পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের মরদেহ দেশে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছানোর পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে চার প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল মজিদ মল্লিক আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 




















