১৯ শে জানুয়ারী ২০২৩খ্রি. বৃহস্পতিবারি এসএ (SATV) টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধিদের আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে কেক কেটে এসএ (SATV) টিভির ১০ বছর পূর্তি উদযাপন করা হয়। চ্যানেলটি ২০১৩ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে সম্প্রচার শুরু করেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা, গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জ, মোহাম্মদ নাহিজ, সভাপতি, হবিগঞ্জ জেলা প্রেসক্লাব, প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাব, এসএ (SATV) টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধিগণসহ প্রেসক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যগণ প্রমুখ।
রামকৃষ্ণ তালুকদার, হবিগঞ্জ 



















