ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন শিক্ষার্থীদের সবার আগে ভালো মানুষ হতে হবে: এমপি সেলিমুজ্জামান মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ শ্যালিকাকে বিয়ে করে বিপাকে টিকটকার মাসুদ, সেরেস্তায় অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের নির্বাচনে নির্ধারিত হবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো: তারো আসো রিয়াদ-দাম্মামের ১৪৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার যাত্রী উজিরপুরে দুই ভূমি কর্মচারী প্রত্যাহার ও গাড়িচালককে অব্যাহতি

রিয়াদ-দাম্মামের ১৪৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়ে চরম ক্ষতির মুখে পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট ছিল।

সরাসরি ফ্লাইটের মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে প্রভাবিত হয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট। এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকেও তারা যাত্রী বহন করেনি।

সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন

রিয়াদ-দাম্মামের ১৪৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার যাত্রী

আপডেট সময় ০২:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬