ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ, মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্বজনদের মারধরে আবুল হাসেম (মনা) (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলের অভিযোগ, মঙ্গলবার দুপুর ১টার দিকে তাঁর বাবা আবুল হাসেম মনাকে চাচা মনির হোসেন, চাচাতো ভাই ইমন ও জ্যাঠা আবুল হোসেন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ, মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬