ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক ইস্যুতে বিএনপি অ্যাক্টিভিস্টদের নিয়ে হাসনাতের খোঁচা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপি অ্যাক্টিভিস্টদের কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

তাঁর ভাষ্য, গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজের প্রশংসা, আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা লিখতে না লিখতেই জানা গেল, পদত্যাগের সিদ্ধান্তই ভুয়া। এখন আবার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে বলেননি, তার পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে!

রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেল, পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া। এখন আবার লিখতে হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে, সেটি।’

তিনি আরও লেখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তাঁর পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’

পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা উচিত উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পেছনে তাঁর হাত আছে কি না, খতিয়ে দেখা উচিত।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইশরাক ইস্যুতে বিএনপি অ্যাক্টিভিস্টদের নিয়ে হাসনাতের খোঁচা

আপডেট সময় ১২:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬