ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর জোর প্রতিমন্ত্রী হাবিবের সাভারে ইউপি সচিব মীর আব্দুল বারেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার কসমেটিকস ও জর্দা জব্দ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ সংসদে গণতন্ত্রের কথা, ক্যাম্পাসে অধিকার হরণ’—ডাকসু জিএস কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি ট্রাম্পের যুদ্ধবিরতি উপেক্ষা, রাশিয়ায় ইউক্রেনের হামলা কুষ্টিয়ায় লালনমেলার মাঠে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ করল পুলিশ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ১৪ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড

বড়াইগ্রামে সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শনে জেলা প্রশাসক

শিক্ষার প্রসার, বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং মুক্তচিন্তার চর্চার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬।

আজ নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান ও বিজ্ঞানমেলা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প জেলা প্রশাসকের সামনে তুলে ধরে। তিনি প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কৌতূহল ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে খুদে গবেষক ও শিক্ষার্থীদের বিজ্ঞান, সাহিত্য ও মেধাচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরে জেলা প্রশাসক বনপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শংকর ডমেনিক গোমেজ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে সম্মাননা লাভ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

উপস্থিত সুধীজনের উদ্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গুণগত শিক্ষার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার্থীদের মানবিক ও মেধাভিত্তিক উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর জোর প্রতিমন্ত্রী হাবিবের

বড়াইগ্রামে সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় ০৩:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬