ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে নেবে ১০ হাজার সিলেটে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার সিলেটে জিন্দাবাজারের ‘বন্ড’কে ১২ হাজার টাকা জরিমানা সাত্তার গ্রুপের কাগুজে প্রতিষ্ঠানে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের খেলাপি ঋণ হাজার কোটি টাকা মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর জোর প্রতিমন্ত্রী হাবিবের সাভারে ইউপি সচিব মীর আব্দুল বারেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার কসমেটিকস ও জর্দা জব্দ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ সংসদে গণতন্ত্রের কথা, ক্যাম্পাসে অধিকার হরণ’—ডাকসু জিএস

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার কসমেটিকস ও জর্দা জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকারের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে টহল দলটি অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪০০ গজ দূরে বদরপুর ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকারের জর্দা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে।

বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে নেবে ১০ হাজার

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার কসমেটিকস ও জর্দা জব্দ

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬