ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে গণতন্ত্রের কথা, ক্যাম্পাসে অধিকার হরণ’—ডাকসু জিএস কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি ট্রাম্পের যুদ্ধবিরতি উপেক্ষা, রাশিয়ায় ইউক্রেনের হামলা কুষ্টিয়ায় লালনমেলার মাঠে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ করল পুলিশ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ১৪ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড বড়াইগ্রামে সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শনে জেলা প্রশাসক পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদানের বরাদ্দপত্র বিতরণ

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদানের বরাদ্দপত্র বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি চাল ও অনুদানের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ফ্রন্টের সভাপতি অমল চন্দ্র বর্মন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সুকুমার সেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা এনসিপির সদস্যসচিব আব্দুল লতিফ এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি জিআর (খাদ্যশস্য) চালের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি পুলিশ ও র‍্যাবের টহল জোরদার থাকবে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল রাখার জন্য পূজা উদযাপন কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বরাদ্দপত্র বিতরণ ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা, স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অনুদান ও সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে গণতন্ত্রের কথা, ক্যাম্পাসে অধিকার হরণ’—ডাকসু জিএস

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদানের বরাদ্দপত্র বিতরণ

আপডেট সময় ০৩:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬