ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট ডেঙ্গু ঠেকাতে নাগরিকদের বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ শেখ হাসিনার দুপুরের খাবারের খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ খান নতুন কুঁড়ি স্পোর্টসে ব্যাপক সাড়া, নিবন্ধন ১৬ লাখের বেশি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা ইমরান হাশমি তাঁর ‘গানমাস্টার জি ৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এই শুটিংয়েই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যাচ্ছে। নিচে দাঁড় করিয়ে রাখা একটি কালো ভ্যানের ছাদে সেটি সজোরে আছড়ে পড়ল। ওই ভ্যানের খুব কাছাকাছি ছিলেন ইমরান।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু পরমুহূর্তেই ঝুলন্ত গাড়িটি ভ্যানের ওপরে গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ইমরান যদি আর একটু কাছে থাকতেন, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

তবে এই দৃশ্যটি পরিকল্পিত ছিল, নাকি এটি সত্যিই দুর্ঘটনা—সেই বিষয়ে নির্মাতারা এখনও কোনো কথা বলেননি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে এই ছবির শুটিং চলাকালে একটি সেট তৈরি করা হয়, যার বাইরে লেখা ছিল ‘বার অ্যান্ড ক্যাফে’।

এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশির ভাগ মানুষ মনে করেছিলেন, হরিদ্বারের মতো জায়গায় কেউ হয়তো বার খুলেছেন। পরে জানা যায়, এটি শুধু একটি শুটিংয়ের সেট।

প্রসঙ্গত, এ ছবিতে ইমরান হাশমি ছাড়া আরও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। এটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি

আপডেট সময় ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬