ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট ডেঙ্গু ঠেকাতে নাগরিকদের বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ শেখ হাসিনার দুপুরের খাবারের খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ খান

৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামের কার্যালয়ে বুধবার তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে এ অভিযান চালায় দুদক।

দুদক ও ওয়াসা সূত্রে জানা গেছে, প্রকৌশলী রেজাউল ইসলাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি ২০২৫ সালে প্রকল্প পরিচালক হন। ওই সময় পদটি পেতে একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে দুর্নীতির অভিযোগ উঠলে তাঁকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, গত ২৭ সেপ্টেম্বর খুলনা ওয়াসার গ্রাহকদের পাঁচ হাজার গৃহসংযোগ পাইপ ও ফিটিংস স্থাপনের কাজের চূড়ান্ত বিলে একই সংযোগে দ্বিতীয়বার বিল জমা দেওয়ার অভিযোগ ওঠে। সে কারণে রেজাউল ইসলামকে শোকজ করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিযোগ-সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় এবং তিনি শোকজের উপযুক্ত জবাব দেবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল

৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম

আপডেট সময় ১০:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬