ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পরিবেশ খাতে আইনের শাসন-ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের কর্মশালা চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা আইইউবিতে মঞ্চস্থ হলো ইবসেনের কালজয়ী নাটকের আধুনিক রূপ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স স্থানীয় সরকারে আদিলুর, তথ্যে রিজওয়ানা, ক্রীড়া মন্ত্রণালয় পেলেন আসিফ নজরুল ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ নিয়ম ভাঙলেই এক্রিডিটেশন বাতিল, হুঁশিয়ারি বিসিবির ৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি শিশু সাজিদের, হাল ছাড়ছে না ফায়ার সার্ভিস দাফনের সময় কবরে পড়ে যায় মোবাইল, এক রাত পর মাটি সরিয়ে উদ্ধার

বোরহানউদ্দিনে তিন স্থানে বিক্ষোভ

১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিদ্যুুতের দাম কমানোর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) সকালে বোরহানউদ্দিন পৌর শহরের পৃথকভাবে তিন স্থান থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

খেয়াঘাট এলাকা থেকে বিক্ষোভ বের হওয়া বিক্ষোভ মিছিলে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সরোয়ার আলম খান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতুব্বর, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান শাহিন, আমান উল্লাহ, বাছেদ আলম বাচ্চু, ইউচুফ বাচ্চু,পৌর যুবদলের সদস্য সচিব জাফর মৃধা সহ বিএনপি ও অংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উত্তর বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খাঁন,ফিরোজ কাজী, সাবেক কাউন্সিলর পিন্টু, সাবেক কমিশনার ফাইজুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিল হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও দক্ষিণ বাসষ্ট্যান্ড থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নেয় পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, যুুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন, পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক মুরাদ হোসেন বাবুল, মাসুম সেবজাল,ইলিয়াস হোসেন ভূইয়া সহ অন্যান্যরা। বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া বলেন, বিএনপির দশ দফা দাবী বাস্তবায়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দিদের মুক্তির দাবী এবং বিদ্যুতের দাম কমানোর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিনে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে পৃথকভাবে তিনটি স্থান থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। আগামী দিনগুলোতেও সাবেক সংসদ সদস্য বোরহানউদ্দিন-দৌলতখান বিএনপির অভিভাবক হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোহানউদ্দিন বিএনপি সকল কর্মসূচিগুলো রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে পালন করবে। উল্লেখিত বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ মনির হোসেন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন -বিএনপির আজকের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি আমার জানা মতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বোরহানউদ্দিনে তিন স্থানে বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩