ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে গৃহবধূর ঝু’লন্ত ম’রদেহ, হ’ত্যা’র অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন রংপুর সদরের সম্ভাবনা ও সমস্যা নিয়ে সংরক্ষিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মনোহরগঞ্জে অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াইল সদর বাজারে তীব্র যানজটে বাড়ছে জনদুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা সেনবাগের আবু সুফিয়ান জুয়েল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত প্রিমিয়ার ব্যাংক থেকে ২১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইকবাল পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ ও মামুনুর রশীদের বিরুদ্ধে তদন্তে দুদক নওগাঁর মান্দা চৌদ্দমাইলে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪

মনোহরগঞ্জে অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন মামলার চারটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে অপ্রয়োজনে সন্ধ্যার পর ঘোরাঘুরি করায় ৪২ জন ছাত্র, কিশোর ও বিভিন্ন পেশার ব্যক্তিকে থানায় এনে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মনোহরগঞ্জ থানার এসআই (নিঃ) টিটু কুমার নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলার ২ নম্বর সরসপুর ইউনিয়নের ভাউপুর এলাকা থেকে মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন ভাউপুর (মির্জা বাড়ি) এলাকার আবদুল জলিলের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন মামলায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।

এদিকে, একই বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর বিনা কারণে ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করার সময় ৪২ জন ছাত্র, কিশোর ও বিভিন্ন পেশার ব্যক্তিকে থানায় নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে সতর্ক করে নিজ নিজ মা-বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোর ও শিক্ষার্থীদের অপ্রয়োজনে সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি না করে অভিভাবকদের সঙ্গে থাকার পরামর্শ দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে গৃহবধূর ঝু’লন্ত ম’রদেহ, হ’ত্যা’র অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

মনোহরগঞ্জে অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬