ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৪৭ কোটি টাকার প্রকল্পে বদলে যাবে পৌরবাসীর পানির চিত্র, বাড়ি বাড়ি পৌঁছাবে বিশুদ্ধ পানি জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী অপহরণের ৩৫ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিশু নাফিজ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২ মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরাক-ওমানগামী ফ্লাইট বাতিল করল ইরান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল লঞ্চের ভাড়া

আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

নির্বাচন কমিশন যেন চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করে, এটা সরকারের চাওয়া বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘ইসি যেভাবে কথা বলেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে না যে এ বছর স্থানীয় সরকার নির্বাচন হবে।’

‘চলতি মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে মিটিং করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।’

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইসি আগামী বছরের ৬ জুন স্থানীয় সরকার নির্বাচনের শেষ সময় দিয়েছে। তাতে মনে হয় যে উনারা আগামী বছর থেকেই শুরু করতে চাচ্ছে।’

তবে কবে থেকে নির্বাচন শুরু হবে বা শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ইসি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে। ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব

পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে ইসির প্রাথমিক হিসাবে প্রায় ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানান মীর শাহে আলম।

এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।

পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, সম্ভাব্য এ ব্যয়ের পরিমাণের কাছাকাছি অর্থ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে চূড়ান্ত হিসাবের সঙ্গে এর কিছুটা কমবেশি হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট সময় ০৩:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬