ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ ডেঙ্গু রোধে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

আখেরী মোনাজাতে আগত মুসল্লিদের বিশুদ্ধ পানি ও শরবতের পানের ব্যবস্থা করেছে র‍্যাব

প্রতিষ্ঠালগ্ন হতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

বিশ্ব ইজতেমা-২০২৩ উপলক্ষে কোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব ফোর্সেস কর্তৃক পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব-১ এর সার্বিক তত্ত্ববধানে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরসহ, ঢাকাস্থ অন্যান্য ০৫টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সাদা পোষাকে টহল ও চেকপোস্ট এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাতে দূর-দূরান্ত থেকে আগত ও ঘরমুখী মুসল্লিদের জন্য র‍্যাব ফোর্সেসের ব্যবস্থাপনায় ইজতেমা স্থল ও পার্শ্ববর্তী বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও শরবতের সরবরাহ করা হয়েছে। আখেরী মোনাজাতে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানের জন্য র‌্যাব কর্তৃক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উক্ত চিকিৎসা কেন্দ্রে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ৩ দিনে প্রায় ৩ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

আখেরী মোনাজাতে আগত মুসল্লিদের বিশুদ্ধ পানি ও শরবতের পানের ব্যবস্থা করেছে র‍্যাব

আপডেট সময় ০২:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩