ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির জিয়াউর রহমানকে গু’লি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী দেশে যেন আর অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সজাগ থাকতে হবে: রিজভী অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন: আসিফ মাহমুদ বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার, নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বরগুনা; সিভিল সার্জন, বরগুনা; প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা; উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

পুলিশ সুপার, বরগুনা মহোদয় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের প্রকোপ প্রতিরোধে প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা পুলিশি টহলের বিষয়টি সভায় উপস্থাপন করেন।

জেলা প্রশাসক, বরগুনা তাঁর বক্তব্যে নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা আয়োজন ও প্রচারণার বিষয়টিও সভাকে অবহিত করেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিরাপদ ও শান্তিময় বরগুনা বিনির্মাণে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সকল অংশীজন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬