ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির জিয়াউর রহমানকে গু’লি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী দেশে যেন আর অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সজাগ থাকতে হবে: রিজভী অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন: আসিফ মাহমুদ বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার, নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার, নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোথা থেকে এসব গুলি এলো, কারা এগুলো সেখানে রেখে গেল এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩, রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটি থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।

আজ (১৩ সেপ্টেম্বর) রবিবার, পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধার করা ৯২ রাউন্ড গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জিডি নং-৭২৬, তারিখ-১৩/৯/২০২৬।

একই সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‌্যাব-১৩।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার, নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

আপডেট সময় ০৮:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬