আগামী দিনের বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত, কিশোর গ্যাংমুক্ত এবং অপরাধীমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদকবিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার আমতলী থানার এসআই তানজিল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম ১২/০৯/২০২৬ খ্রি. রাত ০০:৩০ ঘটিকায় আমতলী থানাধীন ০৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ চরকগাছিয়া গ্রামে মোঃ বাইজিদ, পিতা-সোনা মিয়া হাওলাদারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ১। মোসাঃ শাহানুর বেগম (৩৫), স্বামী-মোঃ বাইজিদ ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। সানাউল্লাহ (১৬), পিতা-মোঃ বাইজিদ, উভয় সাং-চরকগাছিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ (দুইশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০,৫৬৫ (দশ হাজার পাঁচশত পঁয়ষট্টি) টাকাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় আইনগত ব্যবস্থা ও মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব , স্টাফ রিপোর্টার 





















