ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী নিয়ম ভেঙে পছন্দের কর্মকর্তাদের অডিটের দায়িত্ব, তদন্তের মুখে হিসাব নিয়ন্ত্রক মাশুক বিল্লাহ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিআরইউ : রিজভী ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি সুন্দরবনের দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত মনোহরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মনোহরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ নবাগত ইউএনও রিফাত জাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মনোহরগঞ্জে তাঁর দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসাধারণের সেবাপ্রাপ্তি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ।

নবাগত ইউএনও রিফাত জাহান বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

মনোহরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০১:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬