ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী নিয়ম ভেঙে পছন্দের কর্মকর্তাদের অডিটের দায়িত্ব, তদন্তের মুখে হিসাব নিয়ন্ত্রক মাশুক বিল্লাহ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিআরইউ : রিজভী ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি সুন্দরবনের দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত মনোহরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মুরাদনগরে মাদক সেবনের দায়ে ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুরাদনগর থানা এলাকায় মুরাদনগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে এ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত মো. খায়রুল মিয়াকে (২৭) ২ মাসের কারাদণ্ড এবং মো. আল আমিনকে (৩০) ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া মো. বাবুল (২৫), মো. বাছির মিয়া (২১), শিমুল মিয়া (৩৫), মো. রনি হোসেন (২৮), মো. জুয়েল (২৯), বাবুল হোসেন (২২), এনামুল হক (১৯), সাব্বির ভূইয়া (২০) ও আল আমিন (৪৫)—এই ৯ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরাদনগর থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত মুরাদনগর গড়তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

মুরাদনগরে মাদক সেবনের দায়ে ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট সময় ১২:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬