ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী নিয়ম ভেঙে পছন্দের কর্মকর্তাদের অডিটের দায়িত্ব, তদন্তের মুখে হিসাব নিয়ন্ত্রক মাশুক বিল্লাহ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিআরইউ : রিজভী ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি সুন্দরবনের দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত মনোহরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।

তিনি বলেন, সারা দেশে হামের প্রকোপ মোকাবেলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখন যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই টিকা নেয়নি।

এত আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬