ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় এমপি পরিবারের প্রতিষ্ঠান, প্রশ্ন নাসীরুদ্দীনের জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান, তথ্য দিলে পুরস্কার

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব অস্ত্রের সঠিক তথ্য দিলে পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিযানটি সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় র‌্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হারানো অস্ত্রের তথ্য জানাতে র‌্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯।

এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।

জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে র‌্যাব ফোর্সেস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান, তথ্য দিলে পুরস্কার

আপডেট সময় ০৪:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬