ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী যাত্রীবাহী বাস (সাথী এন্টারপ্রাইজ) ও ১টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ জালাল উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর প্রায় ১২টায়  উপজেলার পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায়_(নওগাঁ-হ ১৩-৫৩৫২) নম্বর রেজিষ্ট্রেশনের ১টি মটরসাইকেলের সাথে ঢাকাগামী নাইটকোচ (সাথী এন্টারপ্রাইজ)’র_ (ঢাকা মেট্রো-ব ১৪-৩৩৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল ও চালকসহ বাসের নিচে ঢুকে গেলে তিনি মারাত্মকভাবে আহত হয়।
এ দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জালালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানা পুলিশ জানায়, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত বাসটি নিজেদের হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে যাত্রীবাহী নাইটকোচের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত জালাল ও নাইটকোচের ছবি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১

আপডেট সময় ০৭:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬