ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করায় মনোহরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি রামপালে মল্লিকেরবেড় সহ সকল খাল পুনঃখননের গণশুনানিতে অনুপস্থিত অভিযোগকারীরা ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ ‘বিকেলে পিৎজা খাচ্ছিলাম, আর তিন ঘণ্টার মধ্যে শুনলাম ছেলের ক্যান্সার ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

ক্যান্সার চিকিৎসার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. এস এম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।

বুধবার সকালে বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কাউন্সিলের নোটিশে বলা হয়েছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অপরাধবিষয়ক অনুষ্ঠানের একটি পর্বে ‘ক্যান্সার বিশেষজ্ঞ প্রতারক’ শিরোনামে প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে ডা. এস এম সরওয়ার নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়েছেন এবং ক্যান্সারে আক্রান্ত কয়েকজন রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য ও রিপোর্ট উপস্থাপন করে নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন—এমন অভিযোগের উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, টেলিভিশন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্য ও প্রচারপত্রে তিনি নিজেকে অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার এবং ক্যান্সার গবেষক হিসেবে দাবি করেছেন। একই সঙ্গে তার চিকিৎসাপদ্ধতি নিয়ে বিভিন্ন তথ্য ও ভিডিও প্রচার করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

কাউন্সিলের নোটিশ অনুযায়ী, প্রচারিত প্রতিবেদন ও অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, তিনি মাত্র চার মাসে জটিল ক্যান্সার রোগ আরোগ্য করার সক্ষমতার দাবি করে রোগীদের প্রলোভন ও আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। প্রচারিত প্রতিবেদনে রোগীদের বক্তব্যের মাধ্যমে এসব তথ্যের সত্যতা প্রমাণিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নোটিশে বলা হয়েছে, দেশের প্রচলিত চিকিৎসাপদ্ধতি ও হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা এবং পদ-পদবি, উপাধি ও ডিগ্রি ব্যবহারের বিষয়টি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩-এর ২০ ও ৩০ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩, প্রচলিত বিধিবিধান এবং চিকিৎসক হিসেবে নৈতিক আচরণ পরিপালনের বিষয়টি বিবেচনায় নিয়ে কাউন্সিল ডা. এস এম সরওয়ারের কাছে লিখিত জবাব ও ব্যাখ্যা চেয়েছে।

নোটিশে নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জবাব ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

আপডেট সময় ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬