ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ভোলা সমিতি মনোহরগঞ্জে বিএনপির অফিস উদ্বোধন ভোলায় চাঁদা না পেয়ে মহিষের বাতানে লুটপাট করলেন বিএনপি নেতা রবু দালাল আইপিএলের পুরো আসর খেলতে পারবেন না যে ৫ ক্রিকেটার মেসির জোড়া অ্যাসিস্টে মিয়ামির স্বপ্নপূরণ ডিপিডিসির তিন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে তোলপাড়, তদন্তে নেমেছে দুদক রাতের আঁধারে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: তারাগঞ্জে চরম উৎকণ্ঠা রাজউক ইঞ্জিনিয়ার টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’ অনিয়ম থেকে দুর্নীতি: এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিতর্কিত কর্মজীবন রাজউকের পরিকল্পনাবিদ নুর–ই–খোদার অবৈধ সম্পদের পাহাড়

হার্ট ট্রান্সপ্লান্টের জন্য তরুণীকে ১৫ লাখ টাকা সহায়তা অক্ষয়ের

বলিউড তারকা অক্ষয় কুমার তার উদার মানসিকতার জন্য পরিচিত। বিভিন্ন সময়ে তিনি অসহায়কে সাহায্য করে খবরের শিরোনাম হয়েছেন। এবার ২৫ বছর বয়সী দিল্লির এক তরুণীর হার্ট প্রতিস্থাপন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়।

জানা গেছে, দিল্লির বাসিন্দা আয়ুশীর হৃদপিন্ড প্রতিস্থাপনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু পরিবারের তেমন সামর্থ্য নেই। এ খবর কানে যেতেই পাশে দাঁড়িয়েছেন অক্ষয়। রোগীর পরিবারের হাতে তিনি ১৫ লাখ টাকা তুলে দিয়েছেন।

যোগেন্দ্র অরুণ বলেন, ‘আয়ুশী হার্টের সমস্যা নিয়েই জন্মেছে। এখন ওর ২৫ বছর বয়স। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওর হার্টের ২৫ শতাংশ মাত্র কাজ করছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন হার্ট প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই। অক্ষয় কুমার আমাদের অনেক সাহায্য করেছেন। এখন আমরা হার্ট ট্রান্সপ্লান্টের জন্য একজন ডোনার খুঁজছি।’

যোগেন্দ্র অরুণ জানিয়েছেন, আয়ুশীর চিকিৎসার মোট ৫০ লাখ টাকার প্রয়োজন। দরকারে আরও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার। অভিনেতার এই উদার মনোভাব আয়ুশীর পরিবারকে নতুন আশা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ভোলা সমিতি

হার্ট ট্রান্সপ্লান্টের জন্য তরুণীকে ১৫ লাখ টাকা সহায়তা অক্ষয়ের

আপডেট সময় ০২:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩