ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিপদ কাটিয়ে ফুরফুরে ছবি

স্বাস্থ্য পরীক্ষার শেষ রিপোর্টে বিপদ কাটার সব আভাস পেয়েছেন ছবি মিত্তাল। সে হিসেবে এখন তিনি বলতে পারেন বিপদমুক্ত, ক্যানসার বাগে এসেছে। 

২০২২ সাল অনেক কিছু শিখিয়েছে অভিনেত্রী ছবি মিত্তালকে। গত বছরেই জানতে পেরেছিলেন, স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। যদিও ক্যানসারকে হারিয়ে সে বছরই ফিরে এসেছেন তিনি। তারপরও নানা জটিলতার মধ্যে দিয়ে গেছেন। সেই যাত্রা সহজ ছিল না। এপ্রিলে অস্ত্রোপচার হয়। লামপেকটমি করে তার স্তনের ভিতর থেকে টিউমার বাদ দেওয়া হয়। তাতে তার স্তনের আকার এবং বাহ্যিক গড়ন ক্ষতিগ্রস্ত হয়নি। তবে মানুষের কৌতূহলের অবধি নেই। স্নানপোশাকে এক প্রাণোচ্ছ্বল ছবি দেওয়ার পর ছবির নীচে তাঁর স্তন নিয়ে নানা মন্তব্য আসতে থাকে। একজন লেখেন, আমি ভাবতাম স্তন ক্যানসার হলে স্তন কেটে বাদ দিতে হয়!!

এরপর অনেক দিন কেটে গেছে। নতুন বছরে এসে তরতাজা অনুভূতি নিয়ে ফের পোস্ট করলেন ছবি। দীর্ঘ বার্তায় লিখলেন, নিজেকে সম্রাজ্ঞী মনে হচ্ছে। আর আমাকে পায় কে! চেকআপ করাতে গিয়ে শুনলাম আমার স্তন একেবারে নিখুঁত! আমার শরীর একদম ঠিক আছে। ডাক্তাররা সবাই খুব রোমাঞ্চিত, আমি যেমন! তাদের মধ্যে এক জন আমাকে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কী ভাবে এত তাড়াতাড়ি সেরে উঠছি! উত্তর দেওয়ার আগে লাফিয়ে উঠতে ইচ্ছে করল। এটাই জীবন। সব সময় সে তোমার জন্য তৈরি। তুমি উপভোগ করতে পারছ কি না সেটাই বড় কথা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিপদ কাটিয়ে ফুরফুরে ছবি

আপডেট সময় ০১:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩