ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশে ফিরতেই তাকে দেখতে একে একে ছুটে যাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।তবে শারীরিক অসুস্থতার কারণে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্যেও কখনো কখনো ছন্দপতন ঘটছে।
এরই মধ্যে চিত্রনায়ক আলমগীর, অভিনেত্রী রোজিনা, শবনমসহ অনেকেই তার সঙ্গে দেখা করেছেন। অনেক পরিচিত মানুষকে চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন, এমনকি কিছু বিষয় মনেও রাখতে পারছেন না বলে জানা গেছে।

ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সহসভাপতি লিটন এরশাদ। জানিয়েছেন, অভিনেতার চলাফেরায় আগের মতো স্বাভাবিকতা নেই।
তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চলাফেরার মধ্যে আর সেই স্বাভাবিক ব্যাপারটি নেই। অনেককে চেনেন, আবার অনেককেই চেনেন না। অনেক কিছুই মনে রাখতে পারেন না।

যেমন গতকাল একসঙ্গে আমরা জুমার নামাজ পড়লাম। নামাজ শেষ হতেই তার শরীর খারাপ হতে লাগল, বাসায় নিয়ে গেলাম।’
লিটন এরশাদের মতে, দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে নেওয়া কেমোথেরাপি ও রেডিওথেরাপির ধকলের কারণেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থায় এমন পরিবর্তন এসেছে।

নিসচার সহসভাপতির কথায়, ‘কেমোথেরাপি ও রেডিও মিলে ১০০টি থেরাপি দেওয়া হয়েছে। এটার তো একটা ধকল আছে।

সেটার কারণেই এমন অবস্থা। তবে একটা ভালো খবর হলো, কেমো দেওয়ার ফলে টিউমারটির সাইজ অনেক ছোট হয়ে এসেছে। কেমো ও রেডিও তো শেষ হয়েছে। এখন গিয়ে একটা সিটি স্ক্যান-এমআরআই করাতে হবে।’
জানা গেছে, গত বছরের প্রথম দিকে ইলিয়াস কাঞ্চনের শরীরে টিউমার শনাক্ত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে তাঁর চিকিৎসা শুরু হয়।

প্রায় তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেও ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। আগামী ১২ আগস্ট আবারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানেই পরবর্তী চিকিৎসা চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না

আপডেট সময় ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬