ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কারও বক্তব্য প্রচার করা অপরাধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আদালতের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন, তাই এই সংগঠনের প্রধান যদি বক্তব্য রাখেন, তবে তা কোনো মিডিয়ায় প্রচার করা আইনসংগত হবেনা।

শনিবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামী, তার ব্যাপারে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছে তা খুব পরিষ্কার। তথ্য মন্ত্রণালয়ও এ সিদ্ধান্তের সাথে একমত। কোন সংবাদ মাধ্যম যদি তার বক্তব্য প্রচার করে তা সমীচীন হবে কিনা সে প্রশ্নও তুলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, সোশাল মিডিয়ার পরিধি যতো বাড়ছে , ভূয়া তথ্য ও গুজবের পরিমানও বাড়ছে। সরকার এসব বিষয় নিয়ে নতুন করে ভাবছে। এ নিয়ে পদক্ষেপ নিচ্ছে তথ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ এটি জলাবদ্ধতা হলে পানিতে ডুবে যায়। এটি সংরক্ষণ এবং  কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

এ ছাড়া বিটিভির অনুষ্ঠানের মান বাড়াতে ফরেনসিক অডিট শুরু হচ্ছে বলেও জানান তিনি। অডিটের প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশন, অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কারও বক্তব্য প্রচার করা অপরাধ: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬