ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

শুক্রবার বিকেলে  রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এ অনুষ্ঠিত “বরগুনা জেলাস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – বরগুনা জেলার কৃতি সন্তান, খাদ্য অধিদপ্তরের পরিচালক ও খাদ্য ক্যাডারের জেনারেল সেক্রেটারি  মোঃ মনিরুজ্জামান ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনার অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় এলাকার সম্ভাবনা, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাননীয় চীফ হুইপ বলেন, “বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, বরগুনার সামগ্রিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগই জেলার বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম।
তিনি উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও শিল্পখাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় বরগুনা জেলাস্থ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ

বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

আপডেট সময় ১১:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬