ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে এলিট ফোর্স র‍্যাব-১৪। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের কালিহাতীতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ফেন্সিডিল, এসকাফ ও ফায়ারডিল সিরাপসহ এক সক্রিয় মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) আভিযানিক দল। ​গ্রেফতারকৃত ব্যক্তি রাজশাহী জেলার মোঃ জাহাঙ্গীর আলম রিপন (৩৯)।

​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট ২০২৬ (বুধবার) দুপুরে কালিহাতী থানাধীন পুরাতন আনালিয়াবাড়ি এলাকার একটি কাঁচা রাস্তায় আভিযানিক পরিচালনা করা হয়। অভিযানকালে মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় জাহাঙ্গীর আলম রিপনের গতিরোধ করে র‍্যাব। পরে তার সাথে থাকা কাঁধ ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেনসিডিল, ১০০ বোতল এসকাফ সিরাপ এবং ৯৯ বোতল ফায়ারডিলসহ সর্বমোট ২১৯ বোতল অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

​অভিযানে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি এবং নগদ অর্থ জব্দ করে র‍্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও কেনাবেচা করে আসছিল। ​উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে টাঙ্গাইলের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‍্যাবের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আভিযানিক দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬