ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

উত্তেজিত হয়ে কেন মাঠে নেমে গেলেন সাকিব?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ মানেই নিত্যনতুন অদ্ভুত সব ঘটনা। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আরও একবার দেখা গেল তেমন কিছু। রংপুরের দেওয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে বরিশাল। প্রথম বল মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় ঝামেলা। আরও একবার আগ্রাসী ভূমিকায় দেখা যায় বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানকে। 

প্রথম ইনিংসে ব্যাটিং শেষ করে বোলিংয়ের জন্য প্রস্তুত রংপুর রাইডার্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও গেছেন বরিশালের দুই উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় এবং চতুরঙ্গ ডি সিলভা। এমন সময় মাঠের বাইরে থেকে সতীর্থদের কিছু একটা ইশারা করতে দেখা যায় সাকিবকে। শুরুতে ইশারায় ব্যাপারটা আটকে থাকলেও ধীরে ধীরে তা ঝামেলায় রূপ নিতে থাকে।

মূলত প্রথম ওভার শুরুর আগে বোলিংয়ে ছিলেন রাকিবুল হাসান। স্ট্রাইক প্রান্তে ব্যাট করতে আসেন বরিশালের ওপেনার চতুরঙ্গ ডি সিলভা। কিন্তু তাকে দেখে মেহেদী হাসানের হাতে বল তুলে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই সাকিবও চাচ্ছিলেন চতুরঙ্গের বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইক প্রান্তে আনতে। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দেননি। এই ঘটনাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত।

বরিশাল ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এ প্রসঙ্গে বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এ নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন সাকিব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

উত্তেজিত হয়ে কেন মাঠে নেমে গেলেন সাকিব?

আপডেট সময় ০৬:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩