ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫৯০ বার পড়া হয়েছে

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশা ও তার স্ত্রী অভিনেত্রী ইশা রিখির দাম্পত্যজীবনে কি ফাটল ধরেছে? ইশার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাদশার সঙ্গে নিজের একাধিক ভিডিও ও ছবির সংকলন পোস্ট করে ইশা এমন এক রহস্যময় বার্তা দিয়েছেন, যা তাদের সম্ভাব্য বিচ্ছেদের জল্পনা উসকে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপটিতে এই দম্পতির বিয়ের বরমালা পরিবর্তনের দৃশ্যের পাশাপাশি তাদের পারিবারিক মুহূর্ত, আবেগঘন ছবি ও একসঙ্গে কাটানো নানা স্মৃতি দেখা গেছে। তবে সবাইকে চমকে দিয়েছে পোস্টটির ক্যাপশন। ইশা লিখেছেন, ‘প্রতিটি ঝড়ই একেকটি শিক্ষা, প্রতিটি প্রার্থনাই নতুন আশা।’ ক্যাপশনের সঙ্গে একটি ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। সরাসরি কোনো সমস্যার কথা উল্লেখ না করলেও তার এই আবেগঘন পোস্ট ও ইমোজি দেখার পর থেকেই নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ইশার এই পোস্টে তারকা বন্ধুদের মন্তব্য বিচ্ছেদের জল্পনাকে আরও ঘনীভূত করেছে। অভিনেত্রী জেসমিন ভাসিন কমেন্ট বক্সে লিখেছেন, ‘শক্ত থাকো।’ আরেক অভিনেত্রী শ্রুতি সোধি লিখেছেন, ‘সত্যিই এগুলো জীবনের শিক্ষা।’ পাশাপাশি ভক্তরাও কমেন্টে উদ্বেগ প্রকাশ করছেন; অনেকেই জানতে চেয়েছেন ঠিক কী ঘটেছে তাদের মধ্যে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক বিয়ের ছবি প্রকাশের মাধ্যমে বাদশা ও ইশার পরিণয়ের খবর সামনে এনেছিলেন। এক সাধারণ বন্ধুর পার্টির মাধ্যমে দুজনের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়। এটি ছিল বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন এই র‍্যাপার, তবে ২০২০ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে জেসেমি গ্রেস মাসিহ সিং নামে বাদশার এক কন্যাসন্তানও রয়েছে।
সূত্র: এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার

আপডেট সময় ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬