ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

হোটেলে রাতে একা দেখা করার প্রস্তাব, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদনজগতে ক্যারিয়ারের শুরুর দিকে কাজের বিনিময়ে অস্বস্তিকর ও অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি নিজের ক্যারিয়ারের গোড়ার দিকের এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ এবং ‘শারারাত’-খ্যাত অভিনেত্রী সিম্পল কৌল।

কীভাবে এক পরিচালক তাকে রাতের বেলা হোটেলে একা দেখা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সেই পরিস্থিতি তিনি কীভাবে নিজের শর্তে সামলেছিলেন, তা খোলসা করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পল জানান, ওই পরিচালক তাকে রাত ৮টা ৩০ মিনিট বা ৯টার দিকে একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সিম্পল যখন জানান যে তিনি বন্ধুদের সঙ্গে আসবেন, তখন পরিচালক প্রস্তাব দেন যেন তার বন্ধুরা নিচে বসে থাকে এবং তিনি একা ওপরে তার ঘরে আসেন। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন, দেখা করতে হলে তিনি হোটেলের লবিতেই দেখা করবেন, আর ওপরে যেতে হলে তার টিমের সঙ্গেই যাবেন। কোনো ভূমিকার জন্যই তিনি কখনো মরিয়া ছিলেন না, তাই নিজের নীতি আর স্পষ্ট সীমানা বজায় রেখেই তিনি সব সময় কাজ করে এসেছেন।

অভিনয়জগতে আসা নতুনদের উদ্দেশে পরামর্শ দিয়ে সিম্পল জানান, যেকোনো পরিস্থিতিতে নিজের অন্তর্দৃষ্টি বা ভেতরের অনুভূতিকে বিশ্বাস করা অত্যন্ত জরুরি। কাজ করার সময় সামান্যতম অস্বস্তি বোধ হলেই সেই পথ থেকে সরে আসা উচিত।

কঠোর পরিশ্রম, অডিশন দেওয়া এবং নিজের দক্ষতার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সফল হওয়ার জন্য নিজের নৈতিকতার সঙ্গে আপস করার কোনো প্রয়োজন নেই।

উল্লেখ্য, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করা সিম্পল অভিনয়ের পাশাপাশি বর্তমানে মুম্বাই ও বেঙ্গালুরুতে সফলভাবে রেস্তোরাঁ ব্যবসাও পরিচালনা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

আপডেট সময় ০৮:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬