ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে এক কেজি ইলিশের দাম তিন মণ আলুর সমান! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় আমার ছেলেকে অপরাধী বানাতে চাইলে আমি মেনে নেব না: অপ্রতিমের মা ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প

শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কেন অনেক জনপ্রিয় তারকা এখনো এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না।
বিশেষ করে ২০ জুলাইয়ের সংসদ অভিযানের পর থেকে বলিউডের একাধিক তারকা শিক্ষার্থীদের সমর্থনে বক্তব্য দিতে শুরু করেন। তবে ক্যাটরিনা কাইফসহ খান, কাপুর, কুমার ও দেবগন পরিবারের অনেক তারকার নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে।

এই নীরবতার কারণেই ক্যাটরিনা কাইফকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর কিছু অনুরাগী।
মঙ্গলবার অভিনেত্রীর একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম ফ্যান পেজের অ্যাডমিন ঘোষণা দেন, তারা ৭০ হাজার অনুসারী থাকা সেই পেজটি বন্ধ করে দিচ্ছেন।
ফ্যান পেজের অ্যাডমিনের ভাষ্য, ‘ভারতীয়দের পাশে দাঁড়ানোর সাহস যার নেই, তাকে আর সমর্থন করতে চাই না।’

ওই পেজের বিবৃতিতে আরো লেখা হয়, ‘ছোটবেলা থেকে আমি আপনার ভক্ত। কিন্তু আমাদের মতো ভারতীয়দের জন্য এবং শিক্ষার্থীদের জন্য আপনি একটি কথাও বললেন না।

সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নেই। আপনার খারাপ সময়ে আমরা সব সময় পাশে ছিলাম, অথচ আপনি আমাদেরই হতাশ করলেন। তাই আমি আপনাকে আনফলো করছি এবং এই ফ্যান পেজ বন্ধ করে দিচ্ছি। আপনি এর যোগ্য নন।
এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

কেউ লিখেছেন, ‘ফ্যানপেজের অ্যাডমিনকে সম্মান জানাই।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘খুব ভালো হয়েছে, ফ্যান পেজ বন্ধ করে দেওয়াই উচিত।’
তবে ক্যাটরিনা কাইফের অনেক অনুরাগী অভিনেত্রীর পক্ষেও অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, কোনো বিষয়ে কথা বলা বা না বলা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এক ভক্ত লিখেছেন, ‘আপনি যেমন গণতন্ত্রে বাস করেন, তিনিও করেন। আপনি যেমন নিজের ইচ্ছেমতো কোনো বিষয়কে সমর্থন করতে পারেন, তিনিও পারেন। তাঁর সিদ্ধান্তের জন্য যদি আপনি তাঁকে সমর্থন না-ও করেন, তা হলে সেটা আপনার অধিকার। কিন্তু এই নিয়ে কাউকে চাপ দেওয়া বা আবেগ দিয়ে প্রভাবিত করার চেষ্টা ঠিক নয়। তিনি প্রাপ্তবয়স্ক। কী ঠিক, কী ভুল, সেটা তিনি নিজেই বুঝতে পারেন।’

এদিকে শিক্ষার্থীদের সমর্থনে ইতিমধ্যেই প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, অরিজিৎ সিং, নাসিরুদ্দিন শাহ, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ, সোনাক্ষী সিনহা, হৃত্বিক রোশন, সোহা আলী খান, প্রকাশ রাজ, বিশাল দাদলানী, শিল্পা রাও, অনুরাগ কাশ্যপ, মধুবন্তী বাগচী এবং ফাতিমা সানা শেখ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এক কেজি ইলিশের দাম তিন মণ আলুর সমান!

শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ

আপডেট সময় ০৮:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬