ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপি আয়োজিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে স্থাপিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০২৬ সালের শিক্ষার্থীরা বুঝিয়ে দিচ্ছে, ওই স্ট্যান্টবাজি বাংলাদেশে আর চলবে না। এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু থেকে বুক সমান পানিতে ডুবিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এমনকি প্রশ্নের মধ্যে দুটি সৃজনশীল ভুল দিয়েছেন। ভুল প্রশ্নে উত্তর মেলাতে না পেরে একজন পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয়, তা আপনারা চিন্তা করেননি এবং একটি দুঃখ প্রকাশ করার প্রয়োজনও বোধ করেননি।

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলেন, তারা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি মন্ত্রী হয়েছেন। এই শিক্ষার্থীরা রাস্তায় এসেছিল বলেই কেউ শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, কেউ লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রিত্ব করছেন।’

শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা গিনিপিগ নয়। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে বলে সাধারণ শিক্ষার্থীদের ওপর বারবার নতুন কিছু চাপিয়ে দেন। এই রাজনীতি আর হতে দেওয়া হবে না।

সমাবেশে তিনি ভূমিদস্যুতা ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করে বলেন, ‘বসুন্ধরার মতো মাফিয়া গ্রুপ শত শত মাইল জমি দখল করছে। তাদের মিডিয়া সন্ত্রাস ভূমিদস্যু ও ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে। এছাড়া এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে বিএনপি, ছাত্রদল বা যুবদলের নামে যে চাঁদাবাজি হচ্ছে, তা বন্ধ করতে হবে। প্রতিদিন জুলাই হয় না, কিন্তু যেদিন হবে সেদিন পালানোর পথ পাবেন না।’

সংবিধান সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন সংবিধান সংস্কার কমিটি সংবিধানে নেই। এই সংবিধান অনুযায়ী তো ২০২৬ সালে নির্বাচনই হওয়ার কথা ছিল না। আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও মহানগরের আহ্বায়ক শওকত আলী। এর আগে দলটির নেতাকর্মীরা এলাকায় একটি পদযাত্রা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ

শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৭:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬