ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা করেন তিনি।
রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী। আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে।

এ সময় শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে তিনি বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তারা মানবতার শত্রু।

মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখতের ভালো উদ্যোগ বিনষ্ট হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, শিক্ষাখতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীণতার কারণে বিনষ্ট হচ্ছে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত বলেও উল্লেখ করেন তিনি। এ সময় মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

আপডেট সময় ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬