ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী

কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া কালুখালী মহিলা কলেজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে তারা কালুখালী মহিলা কলেজে পরিদর্শনে যান। এ সময় কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা।
পরিদর্শনকালে কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন নিয়ে অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী এবং উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মো. হারুন অর রশিদ। এ সময় তিনি কালুখালী উপজেলার একমাত্র মহিলা কলেজটির এমপিওভুক্তি ও জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় তদারকি ও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান  রুমা , সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো. শাহজালাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমির হোসেন খান,বিশিষ্ট শিল্পপতি নাসিরুল ইসলাম বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান টিটু, কালুখালী উপজেলা যুবদল নেতা মো: রাসেল খান,এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও  কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ  শিকদার মমতাজ আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ  উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

আপডেট সময় ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬